গাবতলীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত দুই

গাবতলী-১রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে বাসের চাপায় একটি প্রাইভেটকার ধুমড়ে মুচড়ে গেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তবে কোনও প্রাণহানি ঘটেনি। মঙ্গলবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই শহীদ সোহরাওয়ার্দী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়ে বলেন, ‘পর্বত সিনেমা হলের সামনের সড়কে একটি প্রাইভেটকার একটি বাস ওভারটেক করার চেষ্টা করে। এসময় পেছন থেকে একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকারটি গিয়ে সামেনে থাকা অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুই বাসের মধ্যে পড়ে প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে যায়।’

গাবতলীতিনি আরও বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুজন আহত হয়েছেন।  তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাইভেটকারটি রেকার দিয়ে সরানো হয়েছে। ঘটনাস্থলে থানা ও ট্রাফিক পুলিশ আছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন।’

আরও পড়ুন:
বাংলাদেশে প্রবেশ করছে আরও হাজার হাজার রোহিঙ্গা (ছবিতে)