চাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ (ভিডিও)

চাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণচাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। ৬৬ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার সময় রানওয়েতে উড়োজাহাজটির পেছনের চাকা খুলে যায়।
১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকায় জরুরি অবতরণের তথ্য নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। এতে পাইলটসহ ৭১ জন লোক ছিল।
জানা গেছে, সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের ড্যাশ ৮ উড়োজাহাজে ৬৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এরমধ্যে উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়। এ কারণে ঢাকায় জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের সব প্রস্তুতি সম্পন্ন করার পর নিরাপদে বিমানটি অবতরণ করে।
শাকিল মেরাজ জানান, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
* বিমানের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে ভিডিও:


আরও পড়ুন:


নিরাপত্তা ঝুঁকিতে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা