দীর্ঘ ১২ বছর পর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত কার্যক্রম চালু হয়েছে। এর আগে সেখানে দুই কোটি টাকা ব্যয়ে অত্যানুধিক মর্গ স্থাপিত হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে তিনি মর্গে প্রথম ময়নাতদন্ত সম্পন্ন হবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা।
অধ্যাপক ডা. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ১২ বছর পর এই কলেজ একটি অত্যাধুনিক মর্গ পেয়েছে। আর এখানে আধুনিক যন্ত্রপাতি স্থাপিত হওয়ার ফলে কলেজের শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাসেই মেডিকো লিগ্যাল বিষয়ে হাতেকলমে শেখার সুযোগ পাবে যেখানে আগে আমাদের শিক্ষার্থীদের অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মতো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে হাতেকলমে এ বিষয়ে শিক্ষা নিতো।’
তিনি বলেন, ‘মর্গে ময়নাতদন্ত চালু হওয়াতে এখন নিজেদের ক্যাম্পাসেই তারা এ শিক্ষা পাবেন-এটাই শিক্ষার্থীদের সবচেয়ে বড় সুবিধা।’