একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিএনপি নেতার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১৩ সালে যাত্রাবাড়ী থানায় একটি এবং ২০১৫ সালে শ্যামপুর, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানায় করা আরও তিনটি মামলা হয়। এসব মামলার মধ্যে একটিতে গত বছর এবং তিনটিতে চলতি বছর অভিযোগ গঠন করা হয়। এ অবস্থায় মামলা চারটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক পৃথক আবেদন করেন সালাউদ্দিন আহমেদ। আদালত ওই আবেদনের শুনানি নিয়ে মামলার কাযক্রম স্থগিত ঘোষণা করেন।