একইসঙ্গে তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন বিষয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত ওই বিমান কর্মকর্তার জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি ‘বি-নাট’ ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এর পেছনে কোনও নাশকতা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানের নয় জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গত বছরের ২০ ডিসেম্বর নাজমুল হকসহ নয় জনের বিরুদ্ধে মামলা করে বিমান কর্তৃপক্ষ। এ মামলায় জামিনের আবেদন করেন নাজমুল হক।
আরও পড়ুন:
বিমান নিয়ে শীর্ষপর্যায়ের ব্যক্তিদের বাড়িতে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের