ঢাকা কাস্টমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারে ঢাকায় আসেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। গ্রিন চ্যানেলে মো. আব্দুল্লাহ আল মামুনকে সোনা বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। শরীর তল্লাশি করেও কোনও সোনা পাওয়া যায়নি।
সন্দেহ দূর না হওয়ায় উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করলে পেটে সোনার অস্তিত্ব পাওয়া যায় বলে জানান তিনি।
তিনি বলেন, এরপর বিমানবন্দরের টয়লেটে যাত্রীর রেকটম থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সোনার ওজন ৮০০ গ্রাম। জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন বিমান অবতরণের আধাঘণ্টা পূর্বে তিনি এ সোনার রেকটাম এ প্রবেশ করান।