২০১৫ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার তৃতীয়বারের মতো দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির সভাকক্ষে এই পুরস্কারের ঘোষণা দেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।
পুরস্কার হিসেবে তারা পাবেন যথাক্রমে ৫ লাখ ও এক লাখ টাকা। এছাড়া আগামী ১২ নভেম্বর বিকেলে আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন সঞ্জীব চ্যাটার্জী।
উল্লেখ্য ২০১৫ সালে এই দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন শওকত আলী ও সাদিয়া মাহজাবিন ইমাম এবং ২০১৬ সালে পেয়েছিলেন হাসান আজিজুল হক এবং স্বকৃত নোমান।