অজ্ঞান পার্টির খপ্পরে কৃষি কর্মকর্তা

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির আইডি কার্ডরাজধানীর সায়েদাবাদে বশির আহামেদ (৫৫) নামের এক কৃষি কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।। 

বাচ্চু মিয়া জানান, বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে।

কৃষি কর্মকর্তা বশির আহামেদের ছেলে তানভির জানিয়েছন, তার বাবা হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ী।

তানভির বলেন, ‘আমার বাবা কুমিল্লা থেকে তিশা পরিবহনের একটি বাসে ঢাকার মগবাজারের বাসায় আসছিলেন। অচেতন হওয়ার খবর পেয়ে আমরা সায়েদাবাদ যাই। বাবাকে বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করি। এখানে তার পাকস্থলী ওয়াসের পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাবার কাছে কিছুই পাওয়া যায়নি। টাকা, মোবাইল ফোন ও অন্যান্য সব কিছুই নিয়ে গেছে।’