হযরত শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানে সহযোগিতা করায় সিভিল এভিয়েশন অথরিটির নিরপত্তাকর্মী রেজাউল করিমকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। একইসঙ্গে চোরাচালানের স্বর্ণ নিয়ে আসা যাত্রী কুদ্দুসকেও আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৮০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বুধবার (৮ নভেম্বর) বিকালে তাদের আটক করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা বিমানের নিরাপত্তা কর্মীসহ তিন জনকে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক করেন।
আরও পড়ুন-