আহতরা হচ্ছেন, শফিকুল, মাসুদ, বশির, সানাউল্লাহ, মো. শফিক ও জয়নাল।
আহত জয়নাল বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছোট ভাই শফিককে নিয়ে মেয়ের বিয়ের কাঁচাবাজার করছিলাম। টেম্পু স্ট্যান্ডসংলগ্ন একটি ফলের দোকান গিয়ে দাঁড়াতেই একদল যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। শফিকের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। আমার হাতেও আঘাত লাগে। পরে সেখান থেকে ভাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
আহত শফিকুল বলেন, ‘আমি সেখানে কাঁচামালের ব্যবসা করি। ঘটনার সময় দোকানেই ছিলাম। হঠাৎ দেখি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুনা, মামুন, মেচ্ছা, নুরুজ্জামানসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে কয়েকজনকে আহত করে। আমার ডান হাতে আঘাত লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত কয়েকজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে এ হামলা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।