বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল সংকট তৈরির চেষ্টা করছে। এ সংকট তৈরিতে সরকারদলীয় লোকজনও জড়িত। নাসিরনগরে আমরা দেখেছি সরকারদলীয়রা কিভাবে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে। ইসলাম রক্ষার নামে বিভিন্ন সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এতে ইসলামের সম্মান বাড়ে না, বরং কমে।
তারা আরও বলেন, সরকার মুখে তথাকথিত ধর্মনিরপেক্ষতা কথা বলে। আর বাস্তবে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলায়। সরকার হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তক সংশোধন করেছে। বাংলাদেশের রাজনীতি এখন নষ্ট হয়ে গেছে।
মানববন্ধনে ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ, লাকি আক্তার, ছাত্রনেতা লিঠন নন্দী প্রমুখ।