নওফেল বলেন, ‘দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের লোক এসে হাসপাতাল থেকে রোগী বুঝে নিয়ে গেছেন। আমরা এখন এয়ারপোর্টের পথে আছি। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের নেতৃত্বে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চলে যাব।
নওফেল জানান, তিনি ও তার ছোট ভাই বাবার সঙ্গে যাচ্ছেন। তিনি তিন থেকে চার দিনের মধ্যে দেশে ফিরে আসবেন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চান নওফেল।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হওয়ার পর গত রবিবার (১২ নভেম্বর) থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র। হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভোগা বয়োজ্যেষ্ঠ এই নেতাকে শনিবার রাতে বন্দরনগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।