শুক্রবার সমিতির কার্যালয়ে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট।
নতুন সভাপতি আসিফুর রহমান দৈনিক প্রথম আলো এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন দৈনিক যুগান্তরে কর্মরত। কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সহসভাপতি মীর আরশাদুল হক (দ্য ইন্ডিপেন্ডেন্ট), যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম আবির (দৈনিক ডেসটিনি), দফতর সম্পাদক রায়হানুল ইসলাম আবির (নিউ ন্যাশন), অর্থ সম্পাদক আব্দুল করিম (ডেইলি অবজারভার), সদস্য মুনির হোসাইন (দৈনিক মানবজমিন), সদস্য মাহদী-আল-মুহতাসিম নিবিড় (এশিয়ান এজ) ও সদস্য দীপক চন্দ্র রায় (দৈনিক ভোরের কাগজ)।