দক্ষিণখানে শিশুর লাশ উদ্ধার





লাশ উদ্ধাররাজধানীর দক্ষিণখান থানার পূর্ব গাওয়াইর থেকে ৭ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি। দক্ষিণখান থানার এসআই হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই হাসান জানান, রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব গাওয়াইর বালুর মাঠ সংলগ্ন ৩১৪ নম্বর বাড়ির উত্তর-পূর্ব কোণে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।