রোহিঙ্গাদের জন্য শীতের কাপড় দিলো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির নেতারারোহিঙ্গাদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সমিতির সভাপতি এম সহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী গত ২৭ নভেম্বর রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শীতবস্ত্র তুলে দেন। সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে এই শীতবস্ত্র হস্তান্তর করা হয়। শীতবস্ত্র হস্তান্তরের সময় সহিদুল ইসলাম চৌধুরী সমিতির সেবা ও কল্যাণমূলক কাজের বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

আরও পড়ুন: 

আগাম নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, ইভিএম সম্ভব নয়: সিইসি