সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, সোমবার সন্ধ্যায় বৌদ্ধমন্দির ক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাস ওই পথচারীকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল প্যান্ট ও সার্ট।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’