মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. ফরহাদ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ছিলেন।
পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের শাজাহান রোড এলাকায় রিকশায় যাচ্ছিলেন ডা. ফরহাদ। এসময় ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালালে তাদের টানা-হেঁচড়ায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান ডা. ফরহাদ। পরে তাকে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘ডা. ফরহাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডা. ফরহাদের হাসপাতালের চিকিৎসক আরাফাত হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।’