রাজধানীর যাত্রাবাড়ীতে মোরশিদা আক্তার মঞ্জু নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। ধারণা করা হয়েছে কোন কারণেও তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন। ২২ বছরের মোরশিদা ইডেন কলেজের শিক্ষার্থী ছিল।
মৃতের ভাই এক প্রশ্নের উত্তরে বলেন, সে ফাঁস দিয়েছে কিনা আমি জানতে পারিনি। অফিস থেকে ঘটনার পর এসেছি।
মোরশিদা আক্তার মঞ্জু নোয়াখালীর বেগমগঞ্জের মুজাহিদপুর গ্রামের সামসুল হকের মেয়ে। সে ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। গত ১৩ নভেম্বর তার বিয়ে হয়। স্বামীর নাম আব্দুল করিম।