মামলায় অভিযুক্তরা হলেন মেসার্স ইকসল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঋণ নিয়ে সাত কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৯৮৭ টাকা আত্মসাৎ করেছেন।
বেসিক ব্যাংক থেকে ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় অনুসন্ধানে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত দুই হাজার ৩৬ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির অভিযোগে ৫৬টি মামলা করে দুদক। বুধবার দায়ের হলো আরেকটি মামলা।
আগে দায়ের ৫৬ মামলায় ক্রমান্বয়ে সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসা করেছে দুদক। বুধবার ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দুদকে ডেকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।