এদিকে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তর গেটে বিভিন্ন ইসলামিক দল ও সংগঠন বিক্ষোভ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।