প্রতিবাদ কর্মসূচি অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। প্রতিবাদ কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো উৎপল খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিনিদের মতো আজও মানবন্ধনে দাঁড়িয়েছি আমরা। আমাদের দাবি উৎপল দাসকে ফিরিয়ে দিন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে উৎপলকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই।’
প্রসঙ্গত যে, উৎপল দাসের মোবাইল গত ১০ অক্টোবর দুপুর ১টা ৪৩ মিনিট পর্যন্ত সচল ছিল। সেজন্য প্রতিদিন ১টা ৪৩ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন করেন সাংবাদিকরা।
এর আগে, গত ১৪ নভেম্বর উৎপল দাসের সন্ধান চেয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপর ২৬ অক্টোবর উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস সংবাদ সম্মেলন করে ছেলেকে ফেরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধান দাবিতে টানা আন্দোলন করছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর পর নিখোঁজ হন উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।