শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোজাম্মেল হক এ খবর নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে দেশে আসেন প্রবাসী অভিজিৎ রায়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ এবং গুরুতর আহত হন তার স্ত্রী বন্যা। পরবর্তীতে ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।