অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, এখন থেকে ‘৯৯৯’ নম্বরে ডায়াল করলেই মিলবে ওই তিনটা সেবা। পুলিশের সাহায্যের পাশাপাশি ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। যে কোনও মোবাইল ও ল্যান্ডফোন থেকে সম্পূর্ণ টোল-ফ্রি কল করে বাংলাদেশের যে কোনও প্রান্ত থেকে এই সেবা নেওয়া যাবে। পর্যায়ক্রমে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।