বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’র সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতবিনিময় সভা আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় সংসদীয় কমিটির সভাপতি আফসারুল আমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এ সভা। সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন নিয়ে আলোচনার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবীর বাংলা ট্রিবিউনকে জানান, ‘সংসদীয় কমিটি আমাদের আজ সভার জন্য ডেকেছেন। আমরা এতে অংশ নেবো।’