বাসের ধাক্কায় আহত হওয়ার পর ওই রিকশাচালককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন পথচারী আব্দুর রশিদ। তিনি জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকায় এশিয়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয় ওই রিকশাচালককে। এসময় তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।