ডিএমপি ট্রাফিক বিভাগের (দক্ষিণ) যুগ্ম-কমিশনার জানান— পার্কিংয়ের জন্য অস্থায়ীভাবে ডিএমপির ট্রাফিক বিভাগের পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিম বিভাগের রাস্তার পাশে খোলা জায়গাকে বেছে নেওয়া হয়েছে। কোন পার্কিংয়ে কতটি গাড়ি পার্ক করা যাবে তাও নির্ধারণ করে দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
ঢাকার বিপণি বিতান, স্কুল-কলেজ কিংবা হাসপাতালে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হয় মানুষকে। এ কারণে তাদেরকে জরিমানা গোনার পাশাপাশি যানজট সমস্যায় ভোগান্তিতে পড়েন অন্যরা। তবে গাড়ি রাখার জন্য নির্ধারণ করে দেওয়া সড়কগুলোই শুধু ব্যবহার হলে যানজট কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
সবাইকে যত্রতত্র পার্কিং না করে নির্ধারিত সড়কগুলো বেছে নিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি ট্রাফিক। বুধবার প্রকাশিত হয়েছে স্ট্রিট পার্কিংয়ের স্থানগুলোর তালিকা। এসব জায়গা থেকে পার্কিং ফি আদায় করবে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি)।
গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারণ করে দেওয়া জায়গাগুলোর তালিকা দেওয়া হলো। কোন স্থানে কয়টি গাড়ি রাখা যাবে উল্লেখ আছে তাও। একনজরে দেখে নিন—
ট্রাফিক পূর্ব বিভাগ
মতিঝিল: বিনিয়োগ বোর্ড থেকে পিপলস ইন্সুরেন্স পর্যন্ত রাস্তার একপাশে ১২০টি, জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩০টি, বাবে রহমত ক্রসিং থেকে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার একপাশে ৬০টি, কমিশনার গলি থেকে মন্দির পর্যন্ত রাস্তার একপাশে ২৫টি, বন ও শিল্প ভবন থেকে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, ২৪ তলা ভবন থেকে অ্যালিকো ভবন পর্যন্ত রাস্তার একপাশে ৫০টি, আল-হেলাল পুলিশ বক্স থেকে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার উভয় পাশে ৪০টি গাড়ি রাখা যাবে।
এছাড়া বায়তুল মোকাররমে স্বর্ণ মার্কেট লিংক রোডের একপাশে ৩০টি। নয়াপল্টনে পলওয়েল মার্কেটের একপাশে ১৮টি। কমলাপুর পীরজঙ্গী মাজার থেকে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি। দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেটের (মীর হাজিরবাগ নতুন বাজার) একপাশে ১০০টি। মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের একপাশে ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু হয়েছে।
ট্রাফিক দক্ষিণ বিভাগ
হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার একপাশে ৯০টি। বেইলি রোডের উত্তর পাশে ১০০টি। এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার একপাশে ৭৫টি। পলাশী থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার একপাশে ১১৭টি, নিউমার্কেট ১ নং গেটের সামনে রাস্তার উভয় পাশে ২৫০টি। নিউমার্কেট ২ নং গেট থেকে ৪ নং গেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫০টি। ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নং রোড ও মিরপুর রোডের সঙ্গে গ্রিনরোডের সংযোগকারী রাস্তার উভয় পাশে ৭৫টি, সাত মসজিদ রোডের পশ্চিম পাশে (জিগাতলা থেকে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতাল পর্যন্ত) ১০০টি গাড়ি রাখা যাবে।
ট্রাফিক উত্তর বিভাগ
উত্তরা: জসিম উদ্দিন সংলগ্ন ১ নং সেক্টরের সার্ভিস লেনে হোটেল ম্যাপল লিপ থেকে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, ৩ নং সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) থেকে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, এবিসি টাওয়ার থেকে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২৫টি, এবিসি টাওয়ার থেকে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি। সিঙ্গাপুর প্লাজা থেকে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৫০টি, লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল থেকে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১০টি, কুশল সেন্টার থেকে বেলী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, বেলী কমপ্লেক্স থেকে লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, লন্ডন প্লাজা থেকে এস.বি প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫টি, এসবি প্লাজা থেকে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৩০টি, এবি মার্কেট থেকে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণির উত্তর পাশে ২০টি, আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি এবং ১২ নং চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় সড়কের দক্ষিণ পাশে ৪০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু হয়েছে।
বনানী: ১৭ নং রোডের হাউজ নং-৫ থেকে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি, ১৭ নং রোডের হাউজ নং-৮ এবিসি টাওয়ার থেকে শুরু করে হাউজ নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি, রোড নং-১৯/এ’র হাউজ নং-৬২ থেকে শুরু করে হাউজ নং-৯৩ পর্যন্ত সড়কের পশ্চিম পাশে ৪০টি গাড়ি পার্কিংয়ের সুযোগ রয়েছে।
গুলশান: রোড নং-১০৩-এর হাউজ নং-সিইএন (বি)-৫ থেকে শুরু করে হাউজ নং-১ পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে ৭০টি, রোড নং-১০৯-এর হাউজ নং-সিইএন-৪ থেকে হাউজ নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৫০টি গাড়ি রাখা যাবে।
মহাখালী: স্কয়ার ভবনের পশ্চিম পাশে স্কয়ার ভবন থেকে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে হাউজ নং-৬৭/৮ থেকে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার ব্যায়ামগার পর্যন্ত সড়কের পশ্চিম পাশে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউজ নং-৮২ থেকে শুরু করে হাউজ নং-৮২ পর্যন্ত সড়কের পশ্চিম পাশে ১৫টি, ফ্লাইওভারের নিচ থেকে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল: বিএসটিআইয়ের পূর্ব-পশ্চিম পাশে ৫টি, বিটাকের পূর্ব-পশ্চিম পাশে ৫টি, সোনালী ব্যাংকের পূর্ব-পশ্চিম পাশে ৫টি গাড়ি পার্কিং করা যাবে।
ট্রাফিক পশ্চিম বিভাগ
মিরপুর: ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পাশে ২০টি, শাহ আলী মাজার থেকে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২০টি, স্টেডিয়ামের পাশে মিল্ক ভিটা রোডের উত্তর পাশে (লাভ রোড) ১৫টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০টি, ১৪ নম্বর থেকে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোডের বশির উদ্দিন স্কুলের গলি থেকে র্যাব-৪ কার্যালয়ের গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পাশে ২০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু হয়েছে।
এছাড়া ফার্মগেটের খেজুর বাগান গোলচত্বরের পূর্ব পাশে ৪০টি এবং কচুক্ষেত রোডের ইব্রাহীমপুর বাজার রোড ও কচুক্ষেত রোডের সংযোগস্থল থেকে উত্তর ও দক্ষিণ প্রধান সড়কের পশ্চিম পাশে ২৫টি গাড়ি পার্কিং করা যাবে।