ঢাকায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা





মাহমুদুর রহমান (ফাইল ছবি)দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে বৃহস্পতিবার (২১ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়। জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে ডিবির (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনারকে মামলাটি তদন্ত করে আগামী ২৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) এক আলোচনা সভার আয়োজন করে। সভায় মাহমুদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার মেয়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী সম্পর্কে মানহানিকর কথা বলেছেন বলে অভিযোগ করা হয়। এজাহারে বলা হয়েছে, এ নেতিবাচক বক্তব্যের কারণে মানহানি হয়েছে। তাই মামলা করা হয়েছ।