শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ। খাদ্য অধিকার আইনের দাবিতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য অধিকার বিষয়ক আইন থাকলেও বাংলাদেশে এখনও তেমন কোনও আইন নেই বলে উল্লেখ করেন সংগঠটির সভাপতি সভাপতি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ ড. মোহাম্মদ জয়নুল আবেদীন।
তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক দলিলে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। খাদ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি ও খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে নুরুল আলম মাসুদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাংগার ইনডেক্স) ২০১৬ অনুযায়ী ক্ষুধা-দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশে। ১১৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯০তম।
তিনি আরও বলেন, দক্ষিণ এশীয় খাদ্য অধিকার সম্মেলনে প্রধানমন্ত্রী খাদ্য অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক অঙ্গীকার বিবেচনায় খাদ্য অধিকার আইন প্রণয়ন এখন রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে সরকারের বিবেচনায় নেওয়া উচিত।
মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।