এবি ব্যাংকের সাবেক এমডিসহ দু’জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

এবি ব্যাংকসিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, শামীম আহমেদ চৌধুরী (এমডি) এবং ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল আবু হেনা মোস্তফা কামাল। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুদক কার্যালয়ে তাদের  জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে।’

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ফাহিমুল হক। একইদিন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) তাদের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।

আরও পড়ুন- পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন জন