সিটি শর্মা হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযাননোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ফখরুদ্দিন বিরিয়ানি ও সিটি শর্মা হাউজকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান ও টং ঘর উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সোহরাওয়ার্দী হাসপাতালের পাশের সড়কে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানঅজিয়র রহমান বলেন, ‘সকাল থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন নতুন সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকান ও টং ঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়া, নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনে সিটি শর্মাকে ১৫ হাজার ও ফখরুদ্দিন বিরিয়ানি হাউজকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’