চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মাইনুলকে (২৪) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মাইনুলঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, ডিবির (উত্তর) অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ঢাকা মহানগরীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১০টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের দক্ষিণ পাশ থেকে ১ জনকে আটক করা হয়। তার কাছে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরও জানান, বিশেষ অভিযানটি অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে পরিচালিত হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।