এতে সভাপতিত্ব করেন ইডাফের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অ্যাডভোকেট আবেদ রাজা, কামাল উদ্দিন আহমেদ, কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) প্রচার সম্পাদক ও বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ বিভিন্ন পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা।