তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শান্তিনগর মোড়ে মেজবা উদ্দিন মনজিল পরিবহনে উঠার সময় নিচে পড়ে যান। এ সময় তিনি ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
মৃতের চাচাতো ভাই মো. কচি মরহুমের লাশ শনাক্ত করেন।
দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক মেজবা উদ্দিন সিরাজগঞ্জ জেলার সলপ উপজেলার কানখোলা গ্রামের মৃত শামছুজোহা খানের ছেলে। তিনি ঢাকার শান্তিনগর এলাকায় থাকতেন।