কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার (দিবাগত) রাত দেড়টার দিকে শনির আখড়ার হক বেকারি অ্যান্ড সুইটস দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় টিভিএস মোটরসাইকেলে থাকা দুই জনকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের কাছে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগে নীল রঙের একশ জিপার পলিব্যাগ পাওয়া যায়। প্রতিটি পলিব্যাগে দুইশ পিস করে ইয়াবা ট্যাবলেট ছিল।’
ওসি জলিল আরও জানান, আটক দু’জনের বিরুদ্ধে কদমতলী থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।