‘শিক্ষাঙ্গন নীতিমালা’ প্রণয়নের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

নির্যাতন-নিপীড়নকারী, সন্ত্রাসী, স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, জঙ্গি ও ধর্ষকদের নাগপাশ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত রাখতে ‘শিক্ষাঙ্গন নীতিমালা’ প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে মোমিন মেহেদী বলেন, ‘যুদ্ধাপরাধীদের প্রেতাত্মা ভর করেছে ছাত্রনেতাদের ওপর। এই পাপিষ্টদের কারণে নতুন প্রজন্ম শিক্ষাঙ্গনে নির্যাতিত-নিপীড়িত হচ্ছে। তাই অনতিবিলম্বে শিক্ষাঙ্গন নীতিমালা প্রণয়ন করতে হতে হবে। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাঙ্গনে হামলা-নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন– সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, ফারুক আহমেদ, ভাইস-চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম-মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, উপ-কোষাধ্যক্ষ আলতাফ হোসাইন রায়হান, দানেশ খান, রাব্বী প্রমুখ।