স্কুল দুইটিতে চালু হওয়া ‘সততা স্টোরে’র বৈশিষ্ট্য হলো— এসব স্টোরে সব ধরনের শিক্ষা উপকরণ থাকবে, এগুলোর মূল্য তালিকা থাকবে, ক্যাশ বাক্স থাকবে; তবে দোকানে থাকবে না দোকানি কিংবা সিসি ক্যামেরা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে যাবে। এর মাধ্যমে শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে উঠবে।
এসময় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, মহাপরিচালক (মানি লন্ডারিং) আতিকুর রহমান খান, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জী এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সততা স্টোর দুইটি দুদক ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে চালু করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।