রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আইজিপির বিদায়ী সাক্ষাৎ



রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজি এ কে এম শহীদুল হকআইজিপি এ কে এম শহীদুল হক সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তার দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।

পুলিশ সদর দফতরের এআইজি সহেলী ফেরদৌস জানান, পুলিশ বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান আইজিপি। প্রধানমন্ত্রীও আইজিপির সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন।

পরে তিনি বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন। তিনি রাষ্ট্রপতিকে পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানান।
এছাড়া, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতারা সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি এ কে এম শহীদুল হককে বিদায়ী শুভেচ্ছা জানান।