এসএসসি পরীক্ষা: ইতিবাচক পরিবেশ সৃষ্টির নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়নকলমুক্ত  ও সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানে ইতিবাচক পরিবেশ তৈরি করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিবাচক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সব ধরনের সহযোগগিতা দিতে বলা হয়েছে অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন:

কোচিং বাণিজ্যে সম্পৃক্ত ২৫ শিক্ষককে বাধ্যতামূলক বদলি