শাহজালালে স্বর্ণসহ দুই বিমানকর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৪০ পিস স্বর্ণসহ দুই বিমানকর্মীকে আটক করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ক্লিনিং করে এই দুই কর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ শরীরে বহন করে পাচার করছিলেন। শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদ পেয়ে স্বর্ণসহ তাদের আটক করেন।

আটকরা হলো জাফর ইকবাল ও জয়দেব দাশ। তারা নিজেদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে আটক স্বর্ণের পরিমাণ ৪ দশমিক ৬৪০ কেজি। এর মূল্য দুই কোটি টাকারও বেশি বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও বিভিন্ন সময়ে কয়েকজন বিমানকর্মীকে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়েছিল।