বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৩ মিনিটে সাইফুল ইসলাম ও ১১টা ৫৪ মিনিটে আমিনুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, আটক সাইফুল ইসলামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। তিনি শান্তিনগরে কাপড়ের ব্যবসা করেন। সাইফুল সকালে বঙ্গবাজারে কাপড় কিনতে এসে মার্কেট বন্ধ পান। এরপর হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল দেখছিলেন। তখন পুলিশ তাকে আটক করে। আর আমিনুল ইসলাম পেশায় রিকশাচালক। তার দাবি, তিনি এই এলাকায় ঘুরতে এসেছিলেন। এরপর পুলিশ তাকে আটক করে।