রবিবার এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
নিউ মার্কেটের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে জানুয়ারি মাসে কয়েকশ’ ব্যবসায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার রুলসহ আদেশ দেন আদালত।