মোহাম্মদপুরে আট ছিনতাইকারী আটক

র‌্যাবের হাতে আটক ছিনতাইকারী দলের সদস্যরারাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের  আটজন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-২। সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর পাঁচটায় নবীনগর হাউজিং এলাকা থেকে তাদের  আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো  বাবু, সবুজ, মমিন কালাম, বাদশা খান, সোহেল হোসেন, আব্দুর রশিদ রুবেল, রুহুল আমিন ও কলি।

তাদের কাছ থেকে বড় ছোরা পাঁচটি, চাপাতি একটি, চাকু একটি, পকেট চাকু একটি, ছিনতাই করা মোবাইল ফোন সাতটি ও ২৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর  সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাউছার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। এছাড়া, তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাইয়ের মাধ্যমে র‌্যাব-২ অভিযান অব্যাহত রাখবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।