এর আগে গত ডিসেম্বরে এ চার্জশিট দেওয়ার কথা ছিল। পরে সময় বাড়িয়ে জানুয়ারিতে দেওয়া হবে বলে জানানো হয়। সিটিটিসির একজন কর্মকর্তা জানান, যেহেতু এটা একটা বড় ঘটনা সেহেতু চার্জশিট প্রস্তুত হলেও চুলচেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে, যাতে চার্জশিটে কোনও ধরনের দুর্বলতা না থাকে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ মোট ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় ৬ জঙ্গি। ওই দিন পুলিশের দুই সদস্যও নিহত হন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।