সোমার সঙ্গে আইএসের নাজিবুল্লাহর যোগাযোগ ছিল: মনিরুল ইসলাম

 



সোমা ও সুমনাঅস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া মোমেনা সোমার সঙ্গে আইএসের হয়ে যুদ্ধ করতে যাওয়া নাজিবুল্লাহ আনসারির যোগাযোগ ছিল। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন।




বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, ২০১৪ সালের দিকে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া তরুণ নাজিবুল্লাহ আনসারির সঙ্গে সোমার যোগাযোগ ছিল। দুই জনের বিয়ের কথাও হয়েছিল। তবে পরিবারের অমতে বিয়ে হয়নি।
সোমার ছোট বোন আসমাউল হুসনা ওরফে সুমনা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে।
সিটিটিসি কর্মকর্তারা বলছেন, সোমা আইএস ও আল-কায়েদার ভিডিও দেখে জঙ্গিবাদে অনুপ্রাণিত হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে পুরোপুরি র‌্যাডিকালইজড হয়ে পড়ে। এর আগে ২০১৪ সালের শেষের দিকে স্কলারশিপ নিয়ে তুরস্ককে যাওয়ার চেষ্টা করে।
সিটিটিসির কর্মকর্তারা ধারণা করছেন, তুরস্ক হয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার।
নাজিবুল্লাহ আনসারি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তার বাড়ি চট্টগ্রামে। ২০১৫ সালে আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া যায়। তবে সে বেঁচে আছে না মারা গেছে, সে ব্যাপারে নিশ্চিত নন সিটিটিসি কর্মকর্তারা।