খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. আতোয়ার হোসেন মণ্ডল জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে ৬১৯/২, দক্ষিণ গোড়ান খিলগাঁওয়ের টিনসেড ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বোন আসমা আক্তার জানান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে রেশমা আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার স্বামীর নাম মো. আনোয়ার হোসেন। তবে কি কারণে, কেন সে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।