রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও গুলশান থানা পুলিশের পরিদর্শক তা জমা দেননি। আদালতের বেঞ্চ সহকারী আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলা দায়ের করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।