মহাখালীতে রেললাইন থেকে লাশ উদ্ধার

 





লাশ উদ্ধাররাজধানীর মহাখালীতে এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা, চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা গেছেন।







রেলওয়ে থানা (কমলাপুর) পরিদর্শক (ওসি) ইয়াসিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহাখালীর আমতলী এলাকার রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পথচারীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানদেহের খণ্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ইয়াসিন ফারুক জানান, রবিবার সকালে ঢাকার কমলাপুরের দিকে আসতে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে বসে থাকা ওই ব্যক্তি অসাবধানতার কারণে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মারা যান তিনি। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান বাংলা তিনি।