বই মেলায় রাজনীতিবিদদের যত বই

এবারের বই মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে সাড়ে ৪ হাজার। এত বইয়ের ভিড়ে পাঠকদের বিশেষ নজরে ছিল রাজনীতিবিদদের বিভিন্ন বই। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের বই প্রকাশিত হয়েছে। এছাড়া আগেও প্রকাশিত বই ছিলো মেলায়।

বই মেলায় প্রকাশিত আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বইমেলায় ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পাদনায় একাধিক বই। নানা সময় সংকলনে প্রকাশিত শেখ হাসিনার বিভিন্ন লেখা হয়েছে একটি প্রকাশিত হয়েছে ‘নির্বাচিত প্রবন্ধ’। এছাড়াও ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগার ও বিভিন্ন সময়ে লেখা চিঠির সংকলন নিয়ে ‘কারাগারের রোজনামচা’।

বই মেলায় ছিলো কারাগারের রোজনামচামিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘রচনা সমগ্র’।

আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সম্পাদনায় একটি বই ‘সংসদে তিন প্রজন্ম’। বইটি শহীদ এম. মনসুর আলী, মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয়ের জাতীয় সংসদের সংলাপ সংকলন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের সম্পাদনায় প্রকাশিত বইযুব গবেষণা কেন্দ্র ও আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ৫টি বই। বই পাঁচটি হলো- ‘উন্নয়ন ও অগ্রগতির নয় বছর’, জিয়া পরিবারের দুর্নীতি: কিছু খণ্ডচিত্র’, ‘সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন’, ‘বিশ্বের সেরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ এবং ‘তুলনামূলক চিত্র’।