রিয়াদে আটক কর্মীদের বিরুদ্ধে প্রতিবেদন পেলে ব্যবস্থা: বিমান

 



বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন কেবিন ক্রু আটক হয়েছেন। ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খরব প্রকাশ হয়েছে। তবে আটকের কথা নিশ্চিত করলেও কী কারণে তাদের আটক করা হয়েছে,তা জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, সৌদি আরবের প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ ফেব্রুয়ারি রিয়াদের রেডিসন ব্লু হোটেল থেকে ওই দুই বিমানকর্মীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি আরবের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোটেল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন আল মামুন শিশির ও আরিফ পাঠান রহিত। রিয়াদ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের জানায়নি কী কারণে তাদের আটক করা হয়েছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন,‘রিয়াদ পুলিশ এখনও আমাদের কিছু জানায়নি। তাদের কাছ থেকে রিপোর্ট পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। তাদের বিষয়ে খোঁজ নিতে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে।’