মাদক নিরাময় কেন্দ্রের পঞ্চম তলা থেকে পড়ে নারীর মৃত্যু

লাশ উদ্ধাররাজধানীর উত্তরায় একটি মাদক নিরাময় কেন্দ্রের পঞ্চম তলা থেকে নিচে পড়ে রুবিনা পারভিন রুনা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে অবস্থিত নবজাগরণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনরা তার লাশ নিয়ে যায়। 

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল কবির জানান, নবজাগরণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি বলেন, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই নিরাময় কেন্দ্রের পঞ্চম তলার বারান্দা দিয়ে রেলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পরিবারের বরাত দিয়ে এসআই  বলেন, গত ১০ ফেব্রুয়ারি আসক্তিজনিত কারণে ওই নারীকে তার ছেলে সেখানে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলার বরচর গ্রামে তাদের বাড়ি।

বর্তমানে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তারা।